মূল ধারা ৭১

(0 reviews)


Price:
৳350

Quantity:
(100 available)

Total Price:
Share:

বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস রচনায় এই গ্রন্থ নিঃসন্দেহে মূল্যবান সংযোজন।লেখক মঈদুল হাসান একাত্তর সালের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক,সামরিক ও কূটনৈতিক সকল মুল উপাদানকেই একত্রে তুলে ধরেছেন।এই সব উপাদানের সংঘাত ও সংমিশ্রণে কিভাবে সফল রণনীতির উদ্ভব ঘটেছিল সেই ইতিবৃত্ত এই বিবরণে রয়েছে।এগুলিকে তিনি হাজির করেছেন ঘটনাবিকাশের নিজস্ব ধারাবাহিকতার,যতদূর সম্ভব নিরপেক্ষ সাক্ষ্য প্রমান্সহ।এ ছাড়া অনেক ঘটনা ও অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তিনি হাজির প্রকাশ করেছেন,যেগুলির অনেক কিছুই আজও অপ্রকাশিত,অথচ যেগুলি ছাড়া স্বাধীনতা যুদ্ধের গতিপ্রকৃতির কোন সঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না।এ জাতীয় বিবরণ সম্ভবত কেবল এই লেখকের পক্ষেই সম্ভব ছিল।কারণ প্রবাসে বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মুক্তিজুদ্ধ-সংক্রান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে এবং তাঁর পক্ষ থেকে ভারত  সরকারের উচ্চতর নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ-আলোচনার  ব্যাপারে লেখক ছিলেন বিশেষ আস্থাভাজন ব্যক্তি।তাঁদের দু’জনার মাঝে যোগাযোগ ছিল ঘনিষ্ঠ ও নিয়মিত।মুক্তিযুদ্ধকালের অনেক ঘটনার জন্যই লেখক এক নির্ভয়যোগ্য সুত্র।একাত্তর সালে পাকিস্থানী বাহিনীর হত্তা,বর্বরতা ও সন্ত্রাসের ফলে ভারতে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা অকল্পনীয়ভাবে বেড়ে চলে।

There have been no reviews for this product yet.