100 Habits of a Great Teacher

(0 reviews)


Price:
৳250

Quantity:
(200 available)

Total Price:
Share:

শিক্ষা বলতে কি অতীতের শিক্ষাপদ্ধতির কথাই মনে হয়? না, এখন

শিক্ষা শুধু বইয়ের পাতা আর পরীক্ষায় সীমাবদ্ধ নয় । শিক্ষা

হলো—জীবন বদলের উপাদান । আর শিক্ষাকে যিনি ছাত্রছাত্রীদের

মাঝে ফলপ্রসূভাবে বাস্তবায়ন করেন, তিনি শিক্ষক । একজন শিক্ষক

শুধু পড়ান না, ছাত্রছাত্রীর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রেরণা দেন

এবং তাদের তৈরি করেন ।

ছাত্রছাত্রীর সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং তাদের কাছে পড়াশোনাকে

হৃদয়গ্রাহী করতে শিক্ষককেও প্রস্তুত হতে হয় । যে শিক্ষকরা ভালো

থেকে অসাধারণ হয়ে উঠতে চান ‘100 HABITS OF A GREAT

TEACHER’ বা ‘একজন শিক্ষকের সেরা ১০০টি অভ্যাস' গ্রন্থ

তাদের জন্য । ছোট ছোট অভ্যাস, যেগুলো একসঙ্গে শিক্ষকের জন্য

কেবল নয়; পুরো সমাজ বা দেশের কল্যাণে ভূমিকা রাখে । এই বইটি

তেমন প্রয়োজনীয় কিছু বিষয় তুলে ধরবে; যা শিক্ষকদের মাধ্যমে

ছাত্রছাত্রীদের মনে গ্রোথিত হয়ে দেশের কল্যাণ সাধন করবে ।

মহান শিক্ষকেরা কেবল শ্রেণিকক্ষের গ-িতে সীমাবদ্ধ থাকেন না, তারা

শিক্ষার্থীদের জীবন গড়ার জন্য তৈরি করেন । তারা এমনভাবে শিক্ষা

দেন, যেন ছাত্রছাত্রীদের দৃঢ় মনোবল তৈরি হয় । শিক্ষার্থীরা প্রত্যেকে

যেন উপলব্ধি করে-‘আমি পারব’ । তাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো

নম্বর পাওয়া নয়, জীবন সম্পর্কে ইতিবাচক মানসিকতা তৈরি করাও ।

শিক্ষার্থীদের ওপর একজন শিক্ষকের প্রভাব কতটা গভীর হতে পারে,

তা আমরা প্রায়শই উপলব্ধি করতে পারি না । এই গ্রন্থ শিক্ষকদের

মনে করিয়ে দেবে-শিক্ষকতা শুধু একটি কাজ নয়, একটি লক্ষ্যও ।

ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব নিয়ে শিক্ষকেরা সমাজের

সত্যিকারের ‘সুপার হিরো' ।

কখনো কখনো বলা হয়ে থাকে-একটি দেশের ভালো অবস্থান, সে

দেশের শিক্ষকদের অবস্থানকে অতিক্রম করতে পারে না । মহান

শিক্ষক হওয়া মানে কোনো বই অনুসরণ করা নয় । একজন শিক্ষক

নিজের দৃঢ়তা এবং নিজের লক্ষ্য দিয়ে নতুন কিছু গড়ে তোলেন ।

ভবিষ্যৎ নিয়ে ভাবার ক্ষমতা আছে তার । শিক্ষক তার শিক্ষার্থীদের

পাঠ্যক্রমের বাইরেও শিক্ষাদানের সুদূরপ্রসারী সাহস ও দক্ষতা

রাখেন ।

প্রিয় শিক্ষকদের বুঝতে হবে-তাদের ভালোমানের পাঠদানের ওপর

নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠা, সাফল্য। শিক্ষকের

মানসিকতা, দক্ষতা, ভালো মানের পাঠদানের ওপর একটি জাতির

কল্যাণ নিহিত । এই গ্রন্থ সেই লক্ষ্যের কাছে পৌঁছতে সহায়ক হতে

পারে । ‘100 HABITS OF A GREAT TEACHER' বা ‘একজন

শিক্ষকের সেরা ১০০টি অভ্যাস' গ্রন্থ পাঠে ৫টি সুবিধা রয়েছে—

১) উৎকর্ষের সহজ পথ : আরো ভালো শিক্ষক হওয়ার জন্য সহজ

ও কার্যকর অভ্যাস গড়ে তুলবে ।

২) সম্পর্ক আরো মজবুত করে : ছাত্রছাত্রী ও শিক্ষকের গভীর ও

অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে ।

৩) ভবিষ্যতের জন্য প্রস্তুত : আধুনিক ক্লাসরুমের চ্যালেঞ্জ

মোকাবিলার জন্য শিক্ষকদের তৈরি হতে সহায়ক হবে ।

৪) আজীবন শেখার অনুপ্রেরণা : নিজেকে উন্নত করার এবং নতুন

ধারণা গ্রহণ করার অভ্যাস গড়ে তুলবে ।

৫) ছোট কিন্তু কার্যকর : সহজ ভাষায় সংক্ষেপে লেখা, দ্রুত বুঝতে

এবং প্রয়োগ করতে সহায়ক হবে ।

এই গ্রন্থ শুধু শিক্ষকদের জন্যেই নয়, তাদের জন্যও; যারা বিশ্বাস

করেন-শিক্ষা মানে জীবন বদলানোর শক্তি। জেন জেড হোন,

মিলেনিয়াল কিংবা একেবারে নতুন ছাত্র; এই গ্রন্থ আপনার জন্যও ।

যাত্রা শুরু হোক ভালো থেকে অসাধারণ হওয়ার দিকে । সবার মঙ্গল

হোক ।

There have been no reviews for this product yet.