মায়ানগর

(0 reviews)


Price:
৳250

Quantity:
(300 available)

Total Price:
Share:

উচ্চশিক্ষা গ্রহণ করে একসময় কর্মজীবনে নিজেকে

প্রতিষ্ঠিত করবে, সমাজে মাথা উঁচু করে চলবে

শিমুল। পরিবারের মুখ উজ্জ্বল করবে। চমৎকার

একটা সুখের সংসার হবে। এমন স্বপ্ন মনে

থাকলেও কিছু নষ্ট মানুষের কারণে শিমুলের সব

স্বপ্ন কোথায় যে হারিয়ে যায়! সুন্দর একটি জীবন

থেকে বিচ্যুত, বিভ্রান্ত হয়ে ভুল পথে পা বাড়ায়

সে। মফস্বল শহরের সাধারণ, সহজ-সরল মেধাবী

মেয়ে শিমুল ধীরে ধীরে বদলে যায়। নতুন এক

পরিচয়ে ক্রমেই অন্ধকার জগতে প্রবেশ করে,

যেখানে বিচিত্র সব মানুষের সঙ্গে তার নিত্য

ওঠাবসা, কাজকর্ম-একসময় কাল হয়ে দাঁড়ায় ।

যেখান থেকে ফিরতে চাইলেও ফেরা যায় না।

মায়ানগরের মোহজালে আটকে গেলে সহজে

সেখান থেকে বেরোতে পারে না কেউ। চোরাবালির

অতল গহ্বরে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না।

মায়ানগরের চোরাবালিতে পথ

চলতে চলতে অতল গহ্বরে হারিয়ে যাওয়া সেই

মেয়েটির গল্প উঠে এসেছে এই মায়ানগর

উপন্যাসের পরতে পরতে।

আমাদের বিশ্বাস, আমাদের সমাজের চারপাশে

ছড়িয়ে থাকা মায়ার জালে আটকে যাওয়া পাঠককে

মায়ানগর উত্তরণের পথ দেখাবে।

There have been no reviews for this product yet.

Related products