তালেবান শাসন

(0 reviews)


Price:
৳375

Quantity:
(1000 available)

Total Price:
Share:

আফগানিস্তান নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের। বিশেষ করে যারা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ গল্প আর সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’  ও ‘শবনাম’ পড়েছেন। এই কৌতূহল আরো বেড়েছে ৮০ ও ৯০ দশকে, যখন আমাদের দেশের পত্র-পত্রিকায় পশ্চিমা সংবাদ মাধ্যমের বিকৃত ও আধাবিকৃত তথ্যের উদ্বৃতি দিয়ে আফগানিস্তান সম্পর্কে দিনের পর দিন সংবাদ পরিবেশন করে। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর এই কৌতূহল আরো বৃদ্ধি পায়। কিন্তু কৌতূহল নিবৃত্ত করার জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেয়া হয়নি। বরং উল্টো ঘটনা ঘটেছে। আমাদের দেশের এক শ্রেণির সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীরা পশ্চিমা সংবাদ মাধ্যমের অর্ধসত্য ও অর্ধবিকৃত তথ্য পশ্চিমা দৃষ্টিকোণ থেকে (উপনিবেশিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গী) বিচার বিশ্লেষণ করেছেন। ফলে আফগানিস্তান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জনমনে এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে, আফগানিস্তান একটা পশ্চাৎপদ, গরিব, ফকির, সম্পদবিহীন, বিদেশি সাহায্য নির্ভর দেশ। ওই দেশের মানুষ অশিক্ষিত বর্বর। কিন্তু সত্যিই কি তাই? না, মোটেও তা নয়। বরং আফগানিস্তান একটা ঐতিহ্যম-িত প্রাচীন সভ্যতার সম্পদশালী দেশ। স্বাধীনতার জন্য নিরন্তর লড়াই সংগ্রামের দেশ।


There have been no reviews for this product yet.