অতঃপর করোনা

(0 reviews)


Price:
৳375

Quantity:
(1000 available)

Total Price:
Share:

মাসুদ রহমান তার যাপিত জীবনের যাতনা কিছুতেই বয়ে বেড়াতে পারেন না। ছিঁড়ে বেরিয়ে আসতে পারেন না বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার কূপম-ুকতার জাল। স্বৈরশাসকের বিরুদ্ধে দেশব্যাপী ফুঁসে ওঠে জনগণ। নজিরবিহীন সন্ত্রাসী কর্মকা-ে ঝাঁপিয়ে পড়ে সরকারের পেটোয়াবাহিনী। ধাওয়া-পাল্টা ধাওয়ার ডামাডোলে পড়ে জীবনটাই খরচের খাতায় চলে যেতে বসে তার। এমন কি পরকীয়ার মতো হীনবৃত্তে ঘুরপাক খাওয়া তার আপন মায়ের রোষানল থেকেও রেহাই পাননি তিনি। জীবনের পিচ্ছল সোপানগুলো বেয়ে মানব সেবার ব্রত নিয়ে ডাক্তার হয়ে উচ্চতর ডিগ্রি নিতে চলে যান চীনে। সেখানেও ঘোর তমিস্রায় পড়ে খোয়াতে বসেন পুরো জীবনটি। অতঃপর করোনা বিশ্বের আহ্নিক ও বার্ষিক গতিটাই যেন পাল্টে দেয়। সন্তান মা-বাবাকে চিনতে চায় না, মুহূর্তে আত্মীয় হয়ে যায় অচেনা অনাত্মীয়। এই নির্মোহ সময়ে গণধিকৃত সর্বহারা নেতা আজাহার ভাই হয়ে যান মাসুদের মনের মানুষ। সচেতনভাবে রাবেয়া সিস্টারও তার কাছাকাছি চলে আসেন। আসেন আরেক অপূর্ব সুন্দরী তামান্না। ফলত ক্রমশ দূরে চলে যেতে থাকেন ঢাকার এক শিল্পপতির সুশ্রী ও আদুরে তনয়া মাসুদের একান্ত প্রেমিকা শীলা।

দেশপ্রেমের প্রতীতি নিয়ে অগ্রসরগামী মাসুদের শেষ রক্ষা হয় না কিছেুতেই। তিনিই হন দেশের প্রথম করোনা শহীদ চিকিৎসক। কিন্তু কীভাবে?

করোনাকালের এইসব বাস্তব করুণ ও রোমহর্ষক কাহিনী নিয়ে মোখলেস মকুল ‘অতঃপর করোনা’য় আপনার আমার আর দেশের কথা লিখে গেছেন অকাতরে।

There have been no reviews for this product yet.

Related products