বইয়ের বিবরণী
বইয়ের নাম : ভাষা দর্শন
লেখক : ডক্টর এম. মতিউর রহমান
বিভাগ/ শ্রেণী: দর্শন
বর্তমান গ্রন্থটিতে
সাম্প্রতিককালের ভাষা
দর্শনের প্রধান
মতবাদসমূহের আলোচনার
প্রয়াস নেয়া হয়েছে।
অর্থতত্ত্বের (Semantics) সবচেয়ে জনপ্রিয় মতবাদ,
অর্থের নির্দেশমূলক মতবাদের
আলোচনা ছাড়াও অন্য
যেসব মতবাদসমূহের আলোচনা
এ গ্রন্থে করা
হয়েছে তা হলো
ফ্রেগে ও রাসেলের
বর্ণনামূলক নির্দেশনা
মতবাদ, মিল ও
কৃপকির প্রত্যক্ষ নির্দেশমূলক
মতবাদ, ডোনেলান ও
কৃপকির কারণিক-ঐতিহাসিক
মতবাদ, লকের ধারণাগত
মতবাদ, ব্লুমফিল্ড ও
মরিসের আচরণবাদী মতবাদ,
টারস্কি ও
ডেভিডসনের সত্য-মানশর্ত মতবাদ
এবং যৌক্তিক প্রত্যক্ষবাদীদের যাচাইযোগ্যতার নীতি।
ভাষা দর্শনের আলোচনায়
ভিটগেনস্টাইন একটি
সুপরিচিত নাম।
এ দর্শনের দু’টি ধারারই (কৃত্রিম
ভাষার ধারা এবং
সাধারণ বা প্রাকৃতিক
ভাষার ধারা) প্রতিফলন
পরিলক্ষিত হয়
তাঁর দার্শনিক চিন্তাধারায়।
ভিটগেনস্টাইনের ভাষা
দর্শনের সংক্ষিপ্ত
আলোচনা এ গ্রন্থে
করা হয়েছে। প্রয়োগতত্ত্বের (Pragmatics) একটি
প্রধান প্রত্যয় হলো
‘বাচন ক্রিয়া’ বা
‘Speech Act’, এবং এই ‘বাচন ক্রিয়া’
মতবাদের বিভিন্ন
রূপ নিয়ে অস্টিন,
সার্ল ও গ্রাইসের
মতের আলোচনা এ
গ্রন্থে স্থান
পেয়েছে। পরিশেষে,
অর্থের বিভিন্ন মাত্রা,
যথা, অস্পষ্টতা, দ্ব্যর্থকতা
ও রূপকের স¦রূপ আলোচনার মধ্য
দিয়ে এ গ্রন্থটির
পরিসমাপ্তি টানা
হয়েছে।