মার্কস, ফুকো, ও রুহানিয়াত

(0 reviews)


Price:
৳400

Quantity:
(20 available)

Total Price:
Share:

Publish Date: February 2018

Page No: 208

Size: 5.5×8.5

Binding: Hard Cover

ISBN No: 978 984 04 2068 1

তরুণ মার্কসের রাজনৈতিক-দার্শনিক লেখালিখি আশ্রয় করেই লেখাগুলো আবর্তিত হয়েছে । আবর্তনের কেন্দ্র বিন্দু তরুণ মার্কসের ব্যবহারিক সম্বন্ধ’ নামক ধারণার পর্যালোচনা এবং মার্কসকে নতুন ভাবে পাঠ ও আত্মস্থ করবার সম্ভাবনা বিচার । লুদভিগ ফয়েরবাখ (১৮৭৪-১৮৭২)সহ সকল বস্তুবাদের পর্যালোচনা করতে গিয়ে কার্ল মার্কস (১৮১৮-১৮৮৩)বস্তুবাদের প্রধান দোষ হিসাবে ব্যবহারিক সম্বন্ধ’ধারণাটির ইঙ্গিত দিয়েছিলেন।বলেছিলেন,ফয়েরবাখসহ মার্কসের জানা সকল বস্তুবাদের প্রধান দোষ হচ্ছে তারা।‘ইন্দ্রিয়পরায়ণতাকে ব্যবহারিক,ইন্দ্রিয়পরায়ণ মানুষের তৎপরতা বা সংক্ষেপে মানুষের সঙ্গে জগতের ‘ব্যবহারিক সম্বন্ধ’ধরতে,বুঝতে ও ব্যাখ্যা করতে পারে না। বস্তুবাদের এই প্রধান দোষ পর্যালোচনার মধ্য দিয়ে মার্কস কিভাবে দর্শনের পরিমণ্ডলের বাইরে মানুষ ও জগতের ব্যবহারিক সম্বন্ধ পর্যালোচনার জন্য অর্থশাস্ত্রে প্রবেশ করলেন এই বইটি তারই গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা এবং দার্শনিক পর্যালোচনা । মার্কসের পরে অর্থশাস্ত্র,অর্থাৎ মানুষ বৈষয়িক জীবনের উৎপাদন ও পুনরুৎপাদনের মধ্য দিয়ে মানুষ কিভাবে বর্তমান কিম্বা ‘জাগতিক’ হয় তারই যুক্তি ফরহাদ মজহার এই বইতে পেশ করেছেন । মানুষের জাগতিক হওয়ার অর্থ পারলৌকিকতার বিপরীতে ইহলৌকিকতা কিম্বা ইহলোক বাদ দিয়ে পারলৌকিক অস্তিত্ব যাপন নয় ।ইহলোকেরই মানুষ পরলোকের কথা ভাবে ।পারলৌকিকতা মানুষের ইহলৌকিক কিম্বা জাগতিক অস্তিত্বেরই অবিচ্ছেদ্য অংশ । ইহলোক/পরলোকের এই প্রথাগত বাইনারি ভেঙে দিয়ে এই বই ‘রুহানিয়াত’নিয়ে আলোচনার নতুন দার্শনিক ক্ষেত্র যেমন তৈরি করে,তেমনি একই ভাবে ফরাসি দার্শনিক মিশেল ফুকোর রাজনৈতিক রুহানিয়াত । (Political Spirituality) নিয়ে আলোচনার সদর দরজা উন্মোচন করে ।ইরান বিপ্লবের মধ্যে ফুকো । ‘রাজনৈতিক রুহানিয়াত’-এর সক্রিয় ও বৈপ্লবিক ভূমিকা প্রত্যক্ষ করেছেন ।ইরানের বিপ্লব তাঁর চিন্তাকে বিপুল ভাবে প্রভাবিত করেছে । যারা একাধারে দর্শন এবং বিপ্লবী রাজনৈতিক সংকল্পে সমান ভাবে উদ্বুব্ধ এই বই তাদের জন্য ।

There have been no reviews for this product yet.