নকশার রান্না [চাররঙা ছবিযুক্ত]
(0 reviews)
Price:
৳600
/Pc
Share:
Top Selling Products
বইয়ের বিবরন :
বইয়ের নাম: নকশার রান্না [চাররঙা ছবিযুক্ত]
লেখক: প্রথম আলো নকশায় প্রকাশিত
বিভাগ/ শ্রেণী: রান্নাবান্না, খাদ্য ও পুষ্টি
" শুধু বিশেষ দিনে বিশেষ রান্না নয় প্রতিদিনকার খাবার টেবিলে নতুনত্ব খোজেন অনেকে। তাই খাবার নিয়ে নিরীক্ষাও কম হয় না। সে নিরীক্ষা চলে সারা বছর। সে কারণেই আটপৌরে খাবারকেই নতুন ঢঙে পাঠকের কাছে নিয়ে এসেছে ‘নকশা। নকশা’র রন্ধনশিল্পীরা বছরজুড়েই খাবারে নতুন মাত্রা যোগ করতে চান এবং সেসব তুলে ধরেন পাঠকের কাছে। ঈদ-উৎসব-পূজা-পার্বণে, নানা ঋতুতে বিশেষ খাবার, অঞ্চলবিশেষের উল্লেখযোগ্য খাবার আর সাধারণ ঐতিহ্যবাহী খাবারের রেসিপি ‘নকশা নিয়মিত প্রকাশ করে আসছে। বাংলাদেশে চীনা, থাইসহ বিদেশী খাবারের রেস্তোরা বাড়ছে; মানুষ নানাভাবে তাদের রসনার পরিতৃপ্তি খুঁজছেন। কিন্তু দেশী খাবারের যে স্বাদ তা কি ভোলা যায়! দেশীয় খাবারের প্রতি আমাদের আগ্রহ ও ভালবাসা পুনরুজ্জীবিত হচ্ছে। অনেক লুপ্ত দেশী খাবার ফিরে আসছে। সেদিকে আমাদের দৃষ্টি আছে, থাকবে। ‘নকশা’য় নিয়মিত রেসিপি যারা দেন তাদের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত কোনো কোনো ব্যক্তিও আমাদের আগ্রহে সাড়া দিয়ে নানা ধরনের রেসিপি দিয়েছেন। এই রেসিপিগুলোর একটি নির্বাচিত সংকলন ‘নকশার রান্না।"
There have been no reviews for this product yet.