বিশ্লেষণী দর্শনের ইতিহাস দ্বিতীয় খণ্ড
(0 reviews)
Price:
৳200
Share:
Top Selling Products
| বিশ্লেষণী দর্শনের ইতিহাস প্রায় একশ বছরের ইতিহাস। বিংশ শতাব্দীর এ্যাংলো-আমেরিকান দর্শনের একটি প্রভাবশালী ধারা হিসেবে বিশ্লেষণী দর্শন পরিগণিত। বিশ্লেষণী দর্শনের ইতিহাস-এর প্রথম খণ্ডে সূচনাকালের প্রধান তিনজন দার্শনিক (ফ্রেগে, রাসেল ও মূর) এবং যৌক্তিক প্রত্যক্ষবাদী আন্দোলনের তিনজন দার্শনিক (শ্লিক, কারনাপ ও এয়ার)-এর দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান গ্রন্থে অর্থাৎ বিশ্লেষণী দর্শনের ইতিহাস-এর দ্বিতীয় খণ্ডে শুধু লুডভিগ ভিটগেনস্টাইনের দর্শন নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করা হয়েছে। ভিটগেনস্টাইন ছিলেন বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ দার্শনিক; কারো কারো মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক। তিনি একাধারে দর্শনে দুটি বিপরীত ধারার জন্ম দিয়েছেন। একটি ধারার সন্ধান আমরা পাই তাঁর ট্রাকটেটাস লজিকো-ফিলসফিকাস গ্রন্থে। এই ধারার সাথে ফ্রেগে ও রাসেলের দর্শনের আলোচনার মিল রয়েছে। ভিয়েনা সার্কেলের তথা যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকরা ভিটগেনস্টাইনের ট্রাকটেটাসের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। অন্য ধারাটি হলো তাঁর মৃত্যুর পর প্রকাশিত ফিলসফিক্যাল ইনভেস্টিগেশন্সে আলোচিত দর্শনের ধারা। ইনভেস্টিগেশন্সে ভিটগেনস্টাইন তাঁর পূর্ববর্তী তথা ট্রাকটেটাসের মতকে পরিত্যাগ করেন এবং দর্শন সম্পর্কে এমন এক নতুন ধারণার জন্ম দেন যার প্রভাব পরিলক্ষিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দার্শনিকদের উপর, যারা সচরাচর সাধারণ ভাষা দার্শনিক নামে পরিচিত। |
There have been no reviews for this product yet.