উইলিয়াম শেক্সপিয়ার

(0 reviews)


Price:
৳200 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:

বইয়ের বিবরণী

বইয়ের নাম : উইলিয়াম শেক্সপিয়ার

লেখক : সাদিয়া আফরিন

বিভাগ/ শ্রেণী: জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার



বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম উইলিয়াম শেক্সপিয়ার। যদিও তার জীবন প্রায় পুরোটাই আজো আমাদের কাছে রহস্যঘেরা। তিনি কখনো ডায়েরি লেখেননি। তার কোনো ব্যক্তিগত চিঠিও পাওয়া যায় না। এমনকি তাঁর জন্মতারিখও সুনিশ্চিতভাবে আমরা জানি না। জন্মের পর খ্রিস্টধর্মের আনুষ্ঠানিকতার কারণে যে নিবন্ধন করা হয় তার তারিখটা জানা গেছে মাত্র। তার মা-বাবা সম্পর্কে হাতে পাওয়া তথ্য অপ্রতুল। খুব একটা কিছু জানা যায়নি তার স্ত্রী বা ছেলেমেয়ে সম্পর্কেও। নাটক কবিতাগুলো বাদ দিলে তার সম্পর্কে অল্প কিছু তথ্য পাওয়া যায় তার ব্যবসায়িক লেনদেন, আদালতের কাগজ এবং তার উইল বা ইচ্ছাপত্র থেকে। আর এগুলোর ওপর ভিত্তি করেই শেক্সপিয়ারের পূর্ণ জীবনকাল আঁকার চেষ্টা করে গেছেন এবং করে চলেছেন গবেষকরা।
 
অবশ্য তাঁর জীবনযাপনের সময়কাল সম্পর্কে অনেক কিছুই জানি আমরা। যেমন রানী এলিজাবেথ রাজা জেমসের কথা। এরা দুজনই শেক্সপিয়ারের দারুণ ভক্ত ছিলেন। তাঁরা শেক্সপিয়ারকে নানাভাবে লিখতে উৎসাহিত করতেন। তাঁর বন্ধু এবং সমসাময়িক লেখকদের বই বা চিঠি থেকেও তাঁর সম্পর্কে তথ্য মেলে। শেক্সপিয়ারের মৃত্যুর পর তার সম্পর্কে বহু গল্প বাজারে ছড়ায়। তবে এর মধ্যে কোনটি সত্য , কোনটি মিথ্যা বা আদতেই একটিও সঠিক কি না সে সম্পর্কে আজ আর নিশ্চিতভাবে জানার কোনো পথ নেই। ফলে নানা সম্ভাবনার সুতোয় গিঁট বেঁধেই এগুতে হবে আমাদের।

There have been no reviews for this product yet.