ভাষা –আন্দোলন সাহিত্যিক পটভূমি
-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
বইয়ের বিবরণী
বইয়ের নাম: ভাষা –আন্দোলন সাহিত্যিক পটভূমি
লেখক : হুমায়ুন আজাদ
বিভাগ/ শ্রেণী: প্রবন্ধ
Publish
Date: 3rd Print, 2014
Page
No: 152
Size: 5.5×8.5
Binding: Hardcover
ISBN No: 978 984 04 1659 2
বায়ান্নোর ভাষা-আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের
প্রথম সুসংহত স্ফুরণ। বাঙলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন ছিল মূখ্যত একটি জাতীয় সংগ্রাম।
হুমায়ুন আজাদ তাঁর এ –গবেষণায় ১৯৪৭-১৯৫১ পর্বের বাংলাদেশের সাহিত্যের সামাজিক ও শৈল্পিক
চারিত্র্য অনুসন্ধান; এবং এর মাঝে ভাষা আন্দোলনের কোনো পূর্বাভাস পাওয়া যায় কিনা, তা
উদঘাটনে ছিলেন সচেষ্ট। এ- পর্বের পত্রপত্রিকা ও সাহিত্য জাতির চেতনাকে ধারণ করে নি;
বরং প্রকাশ করেছে পাকিস্তানবাদী, প্রগতিবিরোধী আবেগ-উচ্ছ্বাস-চেতনা। তবে এ- পর্বেই
উদ্ভূত হয় বাঙলা সাহিত্যের এমন একটি ধারা, যা পাকিস্তানবাদী ধারা থেকে ভিন্ন ও পাকিস্তানবাদ-বিরোধী।
এটি খুবই ক্ষীণ ধারা। এ –ধারাটি পাকিস্তানবাদ প্রত্যাখ্যান করে বিকশিত হয়, সংযুক্ত
থাকে ভাষা –আন্দোলনের সাথে; এবং এটিই হয়ে ওঠে বাংলাদেশের সাহিত্যের প্রধান ধারা। ড.
আজাদ দেখিয়েছেন-কোন অবকাঠামো এ- সাহিত্য সৃষ্টি করেছে, এ- সাহিত্যে রূপায়িত হয়েছে কোন
সমাজ, ও প্রকাশ পেয়েছে কোন কামনাবাসনা।