Top Selling Products
-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
বইয়ের বিবরণী
বইয়ের নাম : উনিশ শতকের বাঙলা সাহিত্য
লেখক : হুমায়ুন আজাদ
বিভাগ/ শ্রেণী: অনন্যা
Publish
Date: February 2019
Page
No: 56
Size: 5.5×8.5
Binding: Hardcover
ISBN No: 978 984 04 2202 9
উনিশ শতকের আগের বাঙলা সাহিত্য ছিল প্রথাগত,
সংকীর্ণ, পুনরাবৃত্তিপ্রবণ । তাতে ধরা পড়েনি বাঙালির জীবন ও স্বপ্নের ব্যাপকতা এবং
তাতে বিকশিত হয়নি সাহিত্যের সবকটি শাখা । মধ্যযুগের বাঙলা সাহিত্য সম্পূর্ণ সাহিত্য
ছিল না, তার পুরোপুরি বিকাশ ঘটেনি। উনিশ শতকে ব্যাপক জীবন ব্যাপকরূপে আত্মপ্রকাশ করে
বাঙলা সাহিত্যে । তাই বাঙলায় আঠারো ও উনিশ শতকের মধ্যে কয়েক শতকের ব্যবধান । অন্ধকার,
মধ্যযুগ ও আলোকিত আধুনিক সময়ের মধ্যে যে দূরত্ব, তাই ব্যবহিত করে রেখেছে এ-দু’শতকে
যদিও কালের দিক দিয়ে এরা অব্যবহিত । আঠারো থেকে উনিশ শতকে প্রবেশ হচ্ছে নিরালোক থেকে
আলোকে প্রবেশ, যে আলোর ছোঁয়া লাগে উনিশ শতকের মধ্যবিত্ত বাঙালি জীবনের সব দিকে, আর
তাতে উজ্জ্বল হয়ে ওঠে মধ্যবিত্ত বাঙালির বস্তু ও স্বপ্নলোক । ওই শিখায় মধ্যবিত্ত
বাঙালির মনোজগেই আলোকিত হয়ে উঠেছিল অনেক বেশি । এর পরিচয় বিচিত্র রঙে লিপিবদ্ধ হয়ে
আছে উনিশ শতকের বাঙলা সাহিত্যে । সেইসবের অনুপুঙ্খ ফিরিস্তি নির্মোহ ভাবে তুলে ধরেছেন
সাহসী সমালোচক বিদগ্ধ চিন্তাবিদ হুমায়ুন আজাদ।
There have been no reviews for this product yet.