-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
বইয়ের বিবরণী
বইয়ের নাম: স্বদেশ অন্বেষা
লেখক: আহমদ শরীফ
বিভাগ/ শ্রেণী: প্রবন্ধ
Publish
Date: 2001
Page
No: 160.00
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 984 401 634 7
বিশ
শতকের পলাশ-লাল সূর্য বিশ্বমানবের জন্যে মুক্তির বাণী বয়ে এনেছিল। সে-সূর্য আজো রোজ
ভোরে খুন-রাঙা রূপ নিয়ে পূর্বাশায় উদিত হয়। বন্ধ মানুষকে দেয় আশ্বাস ও অভয়, শোনায় আশার
বাণী, পীড়ক-শোষকদের করে দেয় সতর্ক।
বিশ
শতকের সূর্য প্রতি প্রভাতে মানুষের জন্যে মুক্তি বয়ে আনছে। সে-মুক্তি আসে পরাধীনতা
থেকে, অজ্ঞতা থেকে, অবিদ্যা থেকে, অশিক্ষা থেকে, কুসংস্কার থেকে, দারিদ্র-থেকে, কাপুরুষতা
থেকে, পীড়ন থেকে, শোষণ থেকে। দুনিয়ার কোথাও-না-কোথাও প্রতিদিন মানুষের জীবনের কোনো-না-কোনো
ক্ষেত্রে মুক্তি আসছে। এই সাফল্যে, এই আশ্বাসে ও এই প্রত্যয়ে মানুষ আজ বিদ্রোহী, সংগ্রামী
ও আত্মপ্রত্যয়ী। আমাদের দেশ-দুনিয়ায়ও সে-রাঙা প্রভাত আসে। আমাদেরও আশ্বস্ত করে যায়।
প্রতি নববর্ষে আমাদের প্রথম সূর্য আমাদেরও মনে জাগিয়ে তোলে রঙিন স্বপ্ন। প্রতি নববর্ষে
আমাদের আকাশেও জাগে কালবোশেখী-নববর্ষের সওগাত ও আশীর্বাদ। তাতে আমাদের মধ্যে জাগে প্রাণের
সাড়া। বন্দির বেদনা, শোষিতের ক্ষোভ ঝড় হয়ে দেখা দেয়। তাতে মুছে যায় সব গ্লানি, খসে
পড়ে জীর্ণতা, উড়ে যায় জড়তা, নতুন ভুবনে নব সৃষ্টির আশা ও আশ্বাসে ভরে ওঠে বুক। উল্লসিত
প্রাণপুরে জেগে ওঠে গান:
ঐ
নতুনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়-
ধ্বংস
দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন-বেদন
আসছে
নবীন জীবনহারা-অসুন্দরের করতে ছেদন।
অতএব,
তোরা সব জয়ধ্বনি কর!