বইয়ের বিবরণী
বইয়ের নাম : শ্রেষ্ঠ ম্যাক্সিম গোর্কি
লেখক : হায়াৎ মামুদ
বিভাগ/ শ্রেণী: সংকলন
এই সেই গোর্কি
যাঁর ‘মা’ উপন্যাস
আমাদের এখনও সমাজবিপ্লবের
স্বপ্ন দেখাচ্ছে। আর
তাঁর আত্মজৈবনিক উপন্যাস?
কিংবা নিচুতলার মানুষদের
নিয়ে কত রকমের
আশ্চর্য সব
গল্প? আছে মঞ্চসফল
নানান নাটক। এ
ছাড়াও অজস্র চরিত্রের
লেখা। তাঁকে নিয়েই
‘সমাজতান্ত্রিক বাস্তবতা'
নামে এক সাহিত্যদর্শন
পৃথিবীময় চালু
হল। মাক্সিম গোর্কির
জীবন-জগৎ-সাহিত্য
সবই বিশাল।
কিন্তু বাংলায় এ
পর্যন্ত এমন
কোনো বই নেই,
যেটি হাতে তুলে
নিলে পাঠক সম্পূর্ণ
গোর্কির মুখোমুখি
হতে পারেন। এত
দিন পরে সে-রকম একটি বই
বেরুল এবং সেটি
এ-ই বই
: শ্রেষ্ঠ মাক্সিম
গোর্কি। গোর্কির
সব ধরনের রচনা
থেকে বাছাই করে
নেওয়া। উপরন্তু
এত দুষ্প্রাপ্য চিত্রাবলি
গোর্কি সম্পর্কিত কোনো।
বাংলা বইয়ে এদেশে
এ যাবৎ কোনো
পাঠক দেখেন নি
বলে আমাদের বিশ্বাস।
সমস্ত কিছুই অর্থাৎ
গ্রন্থপরিকল্পনা থেকে
সম্পাদনা–সকল
দায়িত্ব সম্পন্ন
করেছেন হায়াৎ মামুদ।
বাংলা ভাষায় রুশ
সাহিত্য ও
সংস্কৃতি চর্চার
কারণে পুশকিন্ পুরস্কারে
ভূষিত। গ্রন্থসম্পাদনায় তার
শ্রম ও নিষ্ঠা
উভয় বঙ্গে স্বীকৃতি
পেয়েছে।