শরৎচন্দ্রের মজলিসী গল্প

(0 reviews)


Price:
৳175 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:

বইয়ের বিবরন : 

বইয়ের নাম: শরৎচন্দ্রের মজলিসী গল্প

লেখক : প্রবীর ঘোষ

বিভাগ/ শ্রেণীগল্প

 


শরৎ শুধু বাংলাভাষীদের কাছে নয়, তিনি ভারতের বিভিন্ন ভাষাভাষীর কাছেও জনপ্রিয়তম সাহিত্যিক। অথচ আশ্চর্যজনক তথ্য হচ্ছে, দীর্ঘ বছর ধরে লক্ষ-কোটি পাঠক শরৎ-সাহিত্যের স্বাদ গোগ্রাসে হরণ করলেও তার মজলিসী গল্প আর সরস রসিকতার ভাণ্ডার সম্পর্কে অনেকেই পরিচিত নন। অথচ, শরৎ-সাহিত্য সাহিত্যিক শরৎচন্দ্রকে পরিপূর্ণভাবে জানতে গেলে তাঁর মজলিসী গল্পগুলোকে জানা একান্ত প্রয়োজন। শরৎ-গুণগ্রাহী পাঠকদের জন্য অত্যন্ত সুখবর অবশেষে এই ঘাটতি পূরণে এগিয়ে এসেছেন বাংলার আরেক জনপ্রিয় লেখক এবং শরৎ-ভক্ত প্রবীর ঘোষ। বিভিন্ন পত্রপত্রিকা, বইপুস্তক লোকমুখে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শরৎচন্দ্রের অনবদ্য মজলিসী গল্পগুলো প্রবীর ঘোষ খুব দক্ষ হাতেই গ্রন্থিত করতে পেরেছেন। মূল কাহিনী বজায় রেখে শরৎচন্দ্রের মজলিসী গল্পগুলো প্রবীর নিজস্ব ভাষায় চিত্রায়িত করেছেন। এই মজলিসী সরস আড্ডার খোশগল্প আর সুনিপুণ বয়ান থেকে শরৎ-পাঠকরা পুনর্বার শরৎ-সাহিত্যের রস আস্বাদন করতে পারবেন। তাঁর জীবন কর্ম সম্পর্কেও স্পষ্ট ধারণা পাবেন। আড্ডাপ্রিয় বাঙালি পাঠকদের কাছে সংকলনটি সমাদৃত হবে আশাবাদ নিশ্চিতভাবেই করা যায়।

There have been no reviews for this product yet.