বইয়েরবিবরন :
বইয়ের নাম: রাশিয়ার মেয়ে
লেখক: বরেন চক্রবর্তী
বিভাগ/ শ্রেণী:উপন্যাস
এই উপন্যাসের নাতালিয়া
নামের একটি মেয়ের
ব্যক্তিগত জীবনের
রোমান্স, তার
গোলমেলে প্রমাদী
যাপিত জীবনের বিবিধ
বিভ্রম আর চ্যুতি-বিচ্যুতি ও
তার অন্তর্জগতের সঙ্গে
বহির্জগতের নিয়ত
দ্বন্দের বিষয়-আশয় বর্ণনাচ্ছলে উঠে
এসেছে কমিউনিজমের যাবতীয়
সঙ্গতি-অসঙ্গতি, অক্টোবর
বিপ্লবোত্তর সোভিয়েত
ইউনিয়নের নানাবিধ
রাজনৈতিক আর
সামাজিক বিভ্রান্তি
আর বিকৃতি, জোশেফ
স্ট্যালিনের গ্রেট
পার্জের সময়কার
নির্বিকার খুন-গুম নির্বাসনের তত্ত্ব-তথ্য, চুয়াত্তর বছরব্যাপী
কমিউনিস্টদের বারবার
ইতিহাস পুনর্নিমাণের সর্বনেশে
কপটতার প্রভাব আর
সোভিয়েত ইউনিয়নে
মার্কসবাদের প্রায়োগিক
ব্যর্থতার বিশ্লেষণ
ও সমীক্ষণ।