বইয়ের বিবরণী
বইয়ের নাম : অভিনয়কলা (প্রথম খণ্ড)
লেখক : ডক্টর মো. মুস্তাফিজুর রহমান
বিভাগ/ শ্রেণী: নাটকের বই
ডক্টর
মো.
মুস্তাফিজুর রহমান
তাঁর
অভিনয়কলা’ (প্রথম
খণ্ড)-গ্রন্থে অভিনয়কলার এ রহস্যমূলক বিষয়টিকে অতীব
গুরুত্ব সহকারে
বিশ্লেষণ করেছেন। বস্তুত
এ
গ্রন্থে নির্দেশক ও
অভিনেতার এবং
অভিনেতা ও
নির্দেশকের মধ্যকার সম্পর্কের বিনিময় প্রকাশিত হয়েছে। এ
গ্রন্থটিতে কেবলি
প্রাণবন্ত অভিনয়ের কৌশলগত
দিকগুলোই অভিব্যক্ত হয়
নি;
বরং
বর্তমানকালের আরও
অখণ্ড
থিয়েটার গেমস্
ও
সুস্পষ্ট ব্যায়াম চর্চার
নিমিত্ত বিভিন্ন তাত্ত্বিক ও
প্রায়োগিক দিকগুলোরও অনুশীলন রয়েছে। স্মর্তব্য যে,
থিয়েটারের পদ্ধতিগত অভিনয়ের ক্ষেত্রে, বিশেষত
দিদেরো-প্রণীত অভিনয়ের ‘আত্মবিরোধী বাস্তব’,
ককেলা-রচিত ‘দ্বৈত সত্তা’,
স্তানিস্লাভস্কি-প্রণীত
‘মনঃকৌশল’ ও
ব্রেখট-রচিত ‘বিচ্ছিন্নতা’ তত্ত্ব/পদ্ধতিগুলোর সুস্পষ্ট বিশ্লেষণ ও প্রায়োগিক অনুশীলন এখানে
পরিস্ফুট হয়েছে। উল্লেখ্য যে,
এ
গ্রন্থে বেতার,
টেলিভিশন কিংবা
চলচ্চিত্র মাধ্যমের অভিনয়কলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান
যেমন
রয়েছে
তেমনি
প্রাচীন ও
আধুনিক
নাট্যকলা-মঞ্চের
সুস্পষ্ট পর্যবেক্ষণ ও
তত্ত্বনিরূপণ প্রস্ফুটিত হয়ে
ওঠে।
ডক্টর
মো.
মুস্তাফিজুর রহমান
একজন
শৈল্পিক ও
প্রশিক্ষিত নাট্যজন ।
তিনি
‘ড্রামা
সার্কল’
ও
‘ফ্রি
থিয়েটার’-এ
উদ্ভাবনী শক্তিসম্পন্ন কতিপয়
নাটকের
সফল
প্রযোজনা করেছেন। তাঁর
প্রাতিস্বিক চিন্তাচেতনায় নাট্যতত্ত্বের অঙ্গীকার ও
মননশীলতার বিকাশন
যুগপৎ
পরিদৃশ্যমান।