মেন উইদাউট উইমেন

(0 reviews)


Price:
৳300 /Pc

Quantity:
(100 available)

Total Price:
Share:
বইয়ের বিবরন :  
বইয়ের নামমেন উইদাউট উইমেন
লেখক : কৌশিক জামান
বিভাগ/ শ্রেণী গল্প

বইমেলা শেষ হওয়ার অনেক দিন পর আলমগীর সাহেব আমাকে খুঁজে বের করে ফোন করলেন। ২০১৮-এর একুশে বইমেলার জন্য হারুকি মুরাকামির একটা অনুবাদ চান। আমি তো চিন্তায় পড়ে গেলাম কোন বই | অনুবাদ করব, মুরাকামির প্রায় সব বই- আমার প্রিয়। এসব নিয়ে পুরনো বন্ধু ফারহানা ইসলামের সাথে ফেসবুকে কথা হচ্ছিল। আমরা পরিকল্পনা করলাম মুরাকামির জনপ্রিয় উপন্যাসগুলোর কোনো একটা যৌথ অনুবাদ করার। কিন্তু সময়ের অভাবে, আর ফারহানাও দেশের বাইরে চলে যাওয়ায় পরবর্তীতে আমাকে একাই অনুবাদ করতে হল। মেন উইদাউট উইমেন অনুবাদের পেছনে অবশ্য আরো একটা কারণ ছিল। মুরাকামির এই বইটি একদমই নতুন, ২০১৭ সালেই আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে। জাপানি ভাষা থেকে গল্পগুলো ইংরেজিতে রূপান্তর করেছেন মুরাকামির প্রায় সব টি বইয়ের অনুবাদক ফিলিপ গ্যাব্রিয়েল এবং টেড গুসেন।
জাপানি লেখক হারুকি মুরাকামিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি মূলত ঔপন্যাসিক, ছোটগল্পের বই মাত্র হাতেগোনা কয়েকটি। বিষন্নতা, নিঃসঙ্গতা, ফ্যান্টাসি, পরাবাস্তবতা ইত্যাদি তাঁর লেখার মূল উপাদান। এই বইটির গল্পগুলোও এর থেকে ব্যতিক্রম নয়। সব 'টি গল্পের মধ্যে একটি মিল রয়েছে, সেটা হচ্ছে সবগুলো গল্পের মূল চরিত্র হল সঙ্গিনী হারিয়ে ফেলা পুরুষেরা। বুদ্ধিমান পাঠকগণ নিশ্চয়ই বইয়ের নাম থেকে তা আগেই আন্দাজ করে ফেলেছেন।
There have been no reviews for this product yet.