বইয়েরবিবরন :
বইয়ের নাম: কিশোর রচনাসমগ্র..
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বিভাগ/ শ্রেণী: রচনাসমগ্র
বাংলা কথাশিল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি অনন্য নাম। রবীন্দ্রনাথ-পরবর্তী কথাসাহিত্য-জগতে তিনি একটি ভিন্ন স্বাদের অবতারণা করেছেন। তাঁর প্রথম উপন্যাস পথের পাঁচালীতেই তাঁর স্বতন্ত্র অভিযাত্রার বিষয়টি গভীরভাবে স্পষ্ট। প্রকৃতির সঙ্গে মানবজীবনের যে একটি নিগুঢ় ও অচ্ছেদ্য সম্পর্ক আছে সেই সত্যটিকে তিনি বারবার পাঠকের উপলব্ধির মধ্যে আনতে চেয়েছেন। তিনি নিজে বাল্যকাল থেকে শেষ জীবন পর্যন্ত প্রকৃতির সাহচর্যে আনন্দ অনুভব করেছেন এবং প্রকৃতির সৌন্দর্যকে আস্বাদন করে কৃতার্থ হয়েছেন। নির্জন বনে-পাহাড়ে ঘুরে বেড়ানোর মধ্যে তিনি খুঁজে পেয়েছেন জীবনের অসামান্য তৃপ্তি। প্রকৃতির আত্মাকে তিনি নিবিড়ভাবে উপলব্ধি করেছেন অন্তরের অন্তস্তলে। প্রকৃতির কাছ থেকে তিনি পেয়েছেন শুশ্রুষা। আমাদের আধুনিক নগরকেন্দ্রিক জীবনকে নানা জটিল যন্ত্রণা যে প্রতিনিয়ত রক্তাক্ত করছে তা থেকে মুক্তি ঘটতে পারে একমাত্র প্রকৃতির সান্নিধ্যে—এ কথা তিনি গভীরভাবে বিশ্বাস করতেন। প্রকৃতির সৌন্দর্য ও বিশ্বজগতের বিশালতার মধ্যে তিনি দেখতে পেয়েছেন ঈশ্বরের সৃষ্টিলীলার অপার রহস্য।
বুদ্ধদেব বসুর অনুবাদ-কাব্যসাহিত্যের সংগ্রথিত কোনো একক সংকলন এই প্রথম প্রকাশিত হলো।