বইয়ের বিবরণী
বইয়ের নাম : দৈনন্দিন বিজ্ঞান
লেখক : মোস্তফা কামাল বিপ্লব
বিভাগ/ শ্রেণী: বিজ্ঞান
কৃষকের কাছ থেকে
কেনার চার-পাঁচ
দিন পর ভােক্তাদের
কাছে এসে পৌছায়
ফলগুলো। একবার
ভাবুন তো, ফলগুলো
ব্যবসায়ীরা পাকা
অবস্থায় সংগ্রহ
করে থাকলে তা
কি এত সময়
পর্যন্ত টাটকা
থাকবে? বাধ্য হয়েই
ব্যবসায়ীরা কাঁচা
ফল কিনে এনে
পরে পাকিয়ে নেন।
প্রশ্ন হলো তাহলে
উপায় কী? অবশ্যই
উপায় আছে। কাঁচা
ফলের মধ্যে একটি
পাকা ফল যেমন
পাকা কলা রাখলে
অন্য ফলগুলোও পাকতে
শুরু করবে। আবার
রাসায়নিকভাবে ইথিলিন
গ্যাস তৈরি করে
কাঁচা ফলের মধ্যে
ছড়িয়ে দিয়ে
ফল পাকানো সম্ভব।
গাছে ফল ধরা
একটি প্রাকৃতিক ঘটনা।
ঠিক একই রকম
ফল পাকাও একটি
প্রাকৃতিক ব্যাপার।
মানুষের শরীরে
যেমন হরমোন রয়েছে
ফলের শরীরেও রয়েছে
হরমােন। ইথিলিন
নামক জৈব যৌগ
ফল পাকার জন্য
হরমোন হিসেবে কাজ
করে। অর্থাৎ ইথিলিনের
প্রভাবে ফল
পাকতে শুরু করে।