বইয়ের বিবরণী
বইয়ের নাম : ব্যক্তি ও রাষ্ট্র : সমাজ-বিন্যাস ও সমাজ-দর্শনের আলোকে
লেখক : অনুপম সেন
বিভাগ/ শ্রেণী: সমাজবিজ্ঞান ।। রাষ্ট্রবিজ্ঞান
এই
গ্রন্থে ছয়টি
প্রবন্ধ সংকলিত। তার
মধ্যে
তিনটি
প্রবন্ধ স্মারক-বক্তৃতা হিসেবে লিখিত। স্মারক
বক্তৃতাগুলোয় বিষয়গত একটি
ঐক্য
আছে,
তা
হলো—সমাজ ও রাষ্ট্র থেকে
অধিকার
আদায়ের জন্য
বিশ্বব্যাপী ব্যক্তির নিরন্তর সগ্রাম,
যা
আমাদের
দেশেও
বারংবার নানাভাবে মূর্ত
হয়েছে। সভ্যসমাজের বিকাশের সময়
থেকে
সমাজদর্শন ও
রাষ্ট্রদর্শনের একটি
প্রধান। বিষয়
: সমাজে
রাষ্ট্রের ভূমিকা। এই
গ্রন্থ
মুখ্যত
রাষ্ট্র ও
ব্যক্তির সম্পর্ক নিয়ে
লেখা।
কারণ,
এ
প্রশ্নটির উত্তরের উপরই
নির্ভর
করছে
প্রত্যেক ব্যক্তি এ
শতকে
তার
মনুষ্যত্বকে পূর্ণতা| দিতে
পারবে
কি
না,
তার
মীমাংসা।
অন্য
দুটি
প্রবন্ধ সাহিত্য বিষয়ক। বাংলা
সমালোচনা| সাহিত্যকে, বিশেষত
তুলনামূলক সমালোচনা-সাহিত্যকে বিশ্ব-মানে পৌছানোর জন্য
যাদের
অনন্যসাধারণ অবদান
রয়েছে,
তাদের
মধ্যে
কবি-সমালোচক শশাঙ্কমোহন সেন অন্যতম। তিনি
বাংলা
সমালোচনা-সাহিত্যকে যে
কত
ভাবে
ঋদ্ধ
করেছেন
তার
একটি
সংক্ষিপ্ত পরিচয়
এখানে
রয়েছে।
কবি
শামসুর
রাহমান
সম্পর্কে লেখাটি
তার
একটি
কবিতা
নিয়ে,
যে-কবিতার অপার সৌন্দর্য পাঠকের
কাছে
তুলে
ধরা
কর্তব্য বলে
বিবেচনা করেছি।
বিপন্ন
মানবতা’য় প্রবন্ধটিতে বাংলাদেশের মানুষকে অন্ধকারে ঠেলে
দেওয়া
এবং
তা
থেকে
বেরিয়ে আসার
অদম্য
প্রয়াসের কথা
বলা
হয়েছে।