বাংলাদেশের ইতিহাস ও জাতিসত্তার বিকাশ
(0 reviews)
Price:
Discount Price:
৳163
/pc
Share:
Top Selling Products
বইয়ের বিবরণী
বইয়ের নাম: বাংলাদেশের ইতিহাস ও জাতিসত্তার বিকাশ
লেখক : ড. মো. আতিয়ার রহমান মো. আদনান আরিফ সালিম
বিভাগ/ শ্রেণী: ইতিহাস ও সাহিত্য
টেকনাফ থেকে তেঁতুলিয়া, বেনাপোল থেকে তামাবিল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের অতীত সংস্কৃতির সমৃদ্ধি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে বােঝা যায়। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিক বিকাশের পাশাপাশি নির্দিষ্ট ভূখণ্ডকেন্দ্রিক জাতিসত্তার বিকাশ এদেশের অতীত সমৃদ্ধির কথা জানান দেয়। বিভিন্ন স্রোতােধারার মানুষ পরস্পর মিলেমিশে একাকার হলেও বাঙালি তার স্বাধীন জাতিসত্তাকে সুকৌশলে ধরে রেখেছে।প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিয়মতান্ত্রিক গবেষণা আর ইতিহাসের কার্যকারণভিত্তিক বিশ্লেষণই বাংলাদেশে বসবাসকারী মানুষের অন্তঃস্থ সত্তাকে খুঁজে বের করতে পারে যার একটি প্রয়াস এই গ্রন্থে নেয়া হয়েছে। বাংলাদেশে মানব সংস্কৃতির প্রাথমিক ধাপ পাথর যুগের অস্তিত্ব ছিল যা এই গ্রন্থে সহজ ও সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। এরপর ধারাবাহিকভাবে ঐতিহাসিক যুগের বিভিন্ন কালপর্ব আলােচনায় স্থান পেয়েছে। বাংলার ইতিহাসের বিভিন্ন যুগপর্বে বিভাজিত গ্রন্থিত সংস্করণ বাজারে পাওয়া গেলেও সেগুলােকে সংক্ষিপ্ত পরিসরে মলাটবদ্ধ করার প্রচেষ্টা লক্ষ করা যায় নি | ফলে ইতিহাসের শিক্ষার্থী ও আগ্রহী পাঠকদের নানাক্ষেত্রে বিপাকে পড়তে হয়। অন্যদিকে জটিল বাক্যবিন্যাসে ইতিহাসের আলােচনা পাঠকের হৃদয়ঙ্গম হয়ে ওঠা কষ্টসাধ্য ব্যাপার। আমরা মনে করি ইতিহাস সহজ, সুখপাঠ্য ও হৃদয় দিয়ে অনুভব করার মতাে একটি বিষয়। এই গ্রন্থের প্রতিটি অধ্যায়ে তার প্রতিফলন ঘটেছে যার মাধ্যমে একজন পাঠক সহজেই বাংলার ইতিহাসের প্রতিটি কালপর্বে হারিয়ে গিয়ে খুঁজে ফিরবেন নিজের অতীতকে
There have been no reviews for this product yet.