মানসী

(0 reviews)


Price:
৳350

Quantity:
(20 available)

Total Price:
Share:

Publish Date: October 2020

Page No: 200

Size: 5.5×8.5

Binding: Hardcover

ISBN No: 978 984 8005 14 9

রবীন্দ্রনাথের বয়স যখন ২৬, সেই ১৮৮৭ সালে, তিনি তখন যেসব কবিতা লিখতে শুরু করেছিলেন, পরবর্তী সময়ে তা-ই মানসী কাব্যে অন্তর্ভুক্ত হয়। রবীন্দ্রনাথ তখন গিয়েছিলেন দার্জিলিংয়ে স্ত্রী-কন্যাসহ। তবে মানসীর প্রধান কবিতাগুলো রচিত হয়েছে গাজীপুরে ১৮৮৮ সালের দিকে। তখন রবীন্দ্রনাথ ও মৃণালিনীর প্রথম নিজেদের সংসার শুরু হয়েছে, সঙ্গে ছিল কন্যা বেলাও। শ্রাবণ মাস পর্যন্ত কবি এখানেই ছিলেন। মানসীর গুরুত্বর্পূণ কবিতা ‘নিষ্ফল কামনা’র ইংরেজি অনুবাদ কবি এখানেই করেন। এ বছরই কবি-পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। এমনই একটি অবস্থায় ১৮৯০ সাল পর্যন্ত মানসীর কবিতাগুলো রচনা চলছিল। এ বছরই মানসী গ্রন্থাকারে প্রকাশিত হয়। মানসীর কবিতাগুলো চারটি ভাগে ভাগ করা যায়: ১. প্রেমভাবনা ২. নিসর্গ ৩. সৌন্দর্যানুভূতি ৪. দেশ ও সমাজচিন্তার ভাবনা। তবে মানসীর নিসর্গবিষয়ক কবিতাগুলোয় শুধু প্রকৃতিই নয়; এখানে দেশকাল, প্রেম, সৌন্দর্য, মানুষ সব একাকার হয়ে আছে। মানসীর কাব্যব্যঞ্জনা তাই অন্যরকম স্বাদের। রবীন্দ্র কাব্যচেতনায় যার রয়েছে এক অনন্য উচ্চতা।

There have been no reviews for this product yet.

Related products