-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: 2015
Page
No: 96
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 1734 6
অনুভব
কণিকা শিরোনামে আহমদ শরীফের প্রাজ্ঞতার কিছু নিদর্শন পাওয়া যাবে তাঁর ছোটো ছোটো বাণী
ও বাক্যে। মোট ষোলোটি প্রবন্ধে লেখকের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গির পরিচয়
মিলবে। গ্রন্থটি অনিসন্ধিৎসু পাঠককে আন্দোলিত করবে।
ধর্ম
ও ধর্মশাস্ত্র হচ্ছে বিচ্ছিন্ন ব্যক্তি, কৌম ও গোত্রীয় মানুষকে জীবন জীবিকার ক্ষেত্রে
সমবেত প্রয়াসে প্রতিকূল প্রাকৃতিক প্রতিবেশকে নিয়ন্ত্রিত করার স্থানিক ও কালিক প্রয়াস
প্রসূন। মানুষের প্রয়োজনে সহযোগিতায় ও সহাবস্থনে যৌথ জীবন গড়ে তোলার জন্যে এ এক টেকসই
স্থায়ী বন্ধন সূত্রবিশেষ। সেক্যুলারিজম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেক্যুলারিজম বিষয় নিয়েই
এই গ্রন্থের শুরু। যুগে যুগে সেক্যুলারিজম যে বিশ্বের মানবতার সোপান হয়ে আসছে তা তুলে
ধরা হয়েছে; সাম্প্রতিক বাংলাদেশেও এর প্রাসঙ্গিকতা কতটা জরুরি এবং অনিবার্য তাও বর্ণিত
হয়েছে। এছাড়াও বিচ্ছিন্নতার ও সাম্প্রদায়িকতার উদ্ভব সম্বন্ধে বাঙলার ইতিহাসের কিছু
তথ্যের সুত্রায়ন, শিক্ষাতত্ত্বের সূত্রায়ন, পরিবেষ্টনীজাত সংস্কার ও তার প্রভাব এবং
বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্রের ওপর বিশ্লেষণাত্মক নিবন্ধ সন্নিবেশিত হয়েছে।