Top Selling Products
মার্ক টোয়েন ‘দ্য অ্যাডভেঞ্চার্স’ অভ টম সয়্যার’ লেখেন ১৮৭৩ থেকে ১৮৭৫ সালের মধ্যে। তাঁর ছেলেমেয়েরা পছন্দ করে ফেলে এ বই। ঘটনাপ্রবাহে কৌতুক আর কল্পনার বাস্তবানুগ সমাবেশে বইটির কাহিনী বেশ উপভোগ্য হয়ে ওঠে। ফলে বিশ্বজুড়ে অগণিত পাঠকের কাছে সমাদৃত হয় বইটি। অনেকের কাছেই এ বইয়ের কাহিনী সত্যি বলে মনে হয়। কারণও আছে বটে। বইটির কাহিনী তো মার্ক টোয়েনের শৈশবকালের অতিরঞ্জিত সংস্করণ ছাড়া অন্য কিছু নয়। বইয়ের গল্পে তাঁর শৈশবের রোমাঞ্চকর ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে এবং অনুজ্জ্বল ঘটনাগুলোকে বাদ দেওয়া হয়েছে।
There have been no reviews for this product yet.