-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: 2015
Page
No: 128
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 1743 8
সংস্কৃতি
ও জীবনের অন্যান্য চাহিদার মতো নিত্য অনুশীলনে ও বর্জনে-অর্জনে পরিচর্যার অপেক্ষা রাখে।
উপযোগরিক্ত হলে বর্জন এবং নতুন চাহিদা পূরণের জন্য নতুন কিছু আবিষ্কার-উদ্ভাবন সৃষ্টি
বা গ্রহণ-বরণ করে সমকালীনতা বজায় রাখতে হয়। তরু-লতার নবনব কিশলয়ের মতো মনীষানম্পন্ন
ব্যক্তির মনে মননে নিত্য নতুন নতুন চেতনার চিন্তার উন্মেষ ও বিকাশ এবং বৃক্ষের পুরোনো
পাতার মতো উপযোগরিক্ত বিশ্বাস-সংস্কার-ধারণা আচার আচরণের বর্জন প্রবণতা আর কল্যাণকর
নতুন নতুন নীতিনিয়মের ও আচারের অর্জনই হচ্ছে সংস্কৃতির প্রবহমানগার ও প্রগতি প্রাগ্রসতার
লক্ষণ।
আজকাল
সংস্কৃতিকে রাজনীতিক মত-পথ আদর্শ সম্পৃক্ত বলে স্বীকার করা হয়। কাজেই রাজনীতিক অঙ্গনে
রাজনীতিক কর্মসূচীর প্রত্যক্ষ বা সহযোগী কিংবা মনে-মর্মে প্রেরণা-প্রবর্তনার উৎস হিসেবে
সংস্কৃতিটাকে দলীয় প্রয়োজনে আবশ্যিক ও জরুরী বলে মনে করা হয়। কোনো বিশেষ আদর্শের অনুসরণে
সমাজ পরিবর্তন বা সমাজকল্যাণ করার রাজনীতি অনুগত জনমত গড়ার, তাদের মনে প্রেরণা-প্রণোদনা
ও প্রবর্তনা দানের লক্ষ্যে সুনির্বাচিত বিষয়ে, বক্তব্যে ও শিল্পে-সাহিত্যে সভা-সেমিনারে
সংস্কৃতি চর্চার প্রয়োজন ও চিন্তাশীল ব্যক্তিউ স্বীকার করেন। ফলে সক্রিয় রাজনীতিক চিন্তাশীল
ব্যক্তিই স্বীকার করেন। ফলে সক্রিয় রাজনীতিক কর্ম ও তার অনুগত সাংস্কৃতিক অনুষ্ঠানাদি
একটা অপরটার পরিপূরক ও পরিবর্ধকরুপে বিবেচিত হচ্ছে। পরিবেশ অনুকূল করার জন্যে, জনসমর্থন
আদায়ের জন্যে, জনগণকে প্রবুদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সংস্কৃতিচর্চার প্রয়োজন অবশ্য
স্বীকার্য; এ শতকে আমাদের জীবনধারা রুপরেখা কীরুপ; এ শতকে আমাদের জীবনধারার রুপরেখা
কীরুপ হওয়া আমাদের জীবনধারার রুপরেখা কীরুপ হওয়া উচিত তৎসম্পর্কে বিশ্লষণাত্নক আলোচনা
বিধৃত হয়েছে।
বাংলাদেশের
মুক্তচিন্তার অনন্য ব্যক্তিত্ব এবং মধ্যযুগের সাহিত্য ও ইতিহাসের বিদগ্ধ পণ্ডিত ড.
আহমদ শরীফ- এর বহুল আলোচিত বই।